গোপনীয়তা নীতি
যে তথ্য রাখা হয়
অ্যাকাউন্ট করলে নাম, ইমেইল ও হ্যাশ করা সাইট-পাসওয়ার্ড রাখা হয়। অতিথি ক্লেইমে ইমেইল সংগ্রহ করা হয় না। ক্লেইম সেশনে রেফারেন্স, হ্যাশ করা ব্রাউজার পরিচয় ও গোপন টোকেন, ধাপের অগ্রগতি, সময়, আনলকের সময় এবং লগইন থাকলে user ID রাখা হয়। নিরাপত্তা/হোস্টিং লগে IP ও প্রযুক্তিগত তথ্য থাকতে পারে। IP-ভিত্তিক rate limit key হ্যাশ করা হয়।
কুকি ও বিজ্ঞাপন
লগইন, নিরাপত্তা ও গেস্ট ক্লেইমের জন্য প্রয়োজনীয় সেশন কুকি ব্যবহৃত হয়। বিজ্ঞাপনের পছন্দ localStorage-এ, পপআপ দেখা হয়েছে কি না sessionStorage-এ থাকে। বিজ্ঞাপন লোডের অনুমতি দিলে Adsterra, Google বা সরাসরি স্পনসরের তৃতীয় পক্ষ কুকি/IP/ব্রাউজারের তথ্য ব্যবহার করতে পারে। প্রথমে বিজ্ঞাপনের কোড inert থাকে; অনুমতির পর লোড হয়।
ফুটারের বিজ্ঞাপন পছন্দ থেকে অনুমতি তুলে নিলে পেজ reload হয়ে বিজ্ঞাপন সরে যায়; বিজ্ঞাপন-নির্ভর ক্লেইমের সময় বন্ধ থাকে। আগে পাঠানো তৃতীয় পক্ষের তথ্য এভাবে মুছে যায় না। সাধারণ banner Google-certified CMP নয়; প্রযোজ্য অঞ্চলে প্রয়োজনীয় consent ব্যবস্থা সাইটের পরিচালকের দায়িত্ব।
কাউন্টার ও বহিরাগত সেবা
ম্যানুয়াল স্পনসরের আনুমানিক দৃশ্যমান ভিউ ও ক্লিক গোনা হতে পারে; এটি নেটওয়ার্কের revenue report নয়। Canva-তে লিংক খুললে Canva-র নীতি প্রযোজ্য। হোস্টিং ও SMTP প্রদানকারী সেবার প্রয়োজনীয় তথ্য প্রক্রিয়াকরণ করতে পারেন।
সংরক্ষণ ও মুছে ফেলা
সাইট পরিচালনা, ক্লেইম রেকর্ড ও অপব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় সময় তথ্য রাখা হয়। প্রযোজ্য সংরক্ষণকাল, সংশোধন/মুছে ফেলার অনুরোধ ও অভিভাবকের বিষয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করুন। কুকি মুছে ফেললেই সার্ভারের রেকর্ড মুছে যায় না।
পরিচালক/প্রাইভেসি যোগাযোগ: canva@shanto.info